রাতারগুলে রিসোর্টে নিষিদ্ধ সভা, রনজিত...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে উপস্থিতির ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা (নং-১১/৩৫০) দায়ের করা হয়েছে।
মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), একই গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯) এবং নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত ৮ নভেম্বর রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার ভিডিও প্রকাশ করেন। এরপর ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। পরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে রনজিত সরকার ও রিসোর্টের মালিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...
কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত পুন:খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১...
সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার...
সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ ব্যক্তি ও যানবাহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে ২২টি হাইড্রোলিক...