নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা

ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

post-title

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শামা হক চৌধুরী। এ সময় সিলেটের নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, তাঁদের উদ্যোগ সম্প্রসারণ এবং নারীদের স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শামা হক চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী।

সাক্ষাতে শামা হক চৌধুরী সিলেটের নারী উদ্যোক্তাদের চলমান কার্যক্রম ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের উদ্যোগকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

শামা হক চৌধুরী বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সিলেটের আর্থসামাজিক উন্নয়নেও নারীদের অবদান আরও বিস্তৃত হবে।

এ সময় নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ ও জীবনমান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। নারীদের কল্যাণে বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

ক্ষাতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব আলোচনায় স্থান পায়।

এসএ/সিলেট