নগরীতে আমদানি নিষিদ্ধ এনার্জি...
নগরীতে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকসসহ একটি মাইক্রোবাস আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে...
ছবি সংগৃহীত
নগরীতে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকসসহ একটি মাইক্রোবাস আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নগরীর চৌকিদেখী সিটি গেট এলাকায় চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চৌকিদেখী সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন।
এ সময় পুলিশের সংকেত অমান্য করে একটি কালো রঙের টয়োটা মাইক্রোবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মজুমদারী লিচুবাগান এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদের বিপরীত পাশে পীরমহল্লাগামী রাস্তার মুখে গাড়িটি আটক করা হয়।
পরে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-২০-৪১৩০) তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকস জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুল আজিজ লিমন, কুমিল্লার চান্দিনা উপজেলার তেয়ারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মো. সাব্বির আহমদ এবং একই উপজেলার তেঘারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রায়হান।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীতে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকসসহ একটি মাইক্রোবাস আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে...
অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবন নির্মাণ করলে মিলবে না কমপ্লিশন ও অকুপেন্সি সার্টিফিকেট। পরিকল্পিত ও বাসযোগ্য সিলেট গড়তে নির্মাণাধীন ভবন পরিদর্শন জোরদার...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত এলাকাভুক্ত সিলেট-৩ সংসদীয় আসনের ছয়টি ওয়ার্ডের ভৌত অবকাঠামো ও নাগরিক সেবা বাড়াতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে।...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন ও ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন, ৩টি এক্সকাভেটর, ৩টি জেনারেটর ও ৫টি বারকি...
অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রানহানি হয়েছে।অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। এরমধ্যে ৯ জনই...