ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
ইসলামপুরে উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একটি সড়ক প্রশস্ত ও উন্নত হলে এর সুফল কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং পুরো এলাকার মানুষ ভোগ করেন। শুধু ওই সড়ক ব্যবহারকারীরাই নন, আশপাশের এলাকার বাসিন্দারাও এর মাধ্যমে উপকৃত হন। তাই বৃহত্তর জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ডি-ব্লক সড়ক ও ড্রেনের সংস্কার ও সম্প্রসারণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সড়ক ও ড্রেন সম্প্রসারণের জন্য জনস্বার্থে নিজেদের ভূমি ছেড়ে দিয়ে যারা সহযোগিতা করছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, নগরের উন্নয়ন শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য নাগরিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের ক্ষেত্রে যাঁরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জায়গা ছেড়ে দিচ্ছেন, তাঁরা নিঃসন্দেহে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। তাঁদের এই ত্যাগ ও সহযোগিতার সুফল দীর্ঘমেয়াদে পুরো এলাকার মানুষ ভোগ করবেন।
তিনি বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে প্রশস্ত সড়ক ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ও ড্রেনের উন্নয়ন হলে একদিকে যেমন মানুষের চলাচল সহজ হবে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখবে। তাই নগরের সামগ্রিক উন্নয়নে এলাকাবাসীকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সিসিক প্রশাসক নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ড্রেনে ময়লা-আবর্জনা ফেলতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন। কিন্তু কিছু অসচেতন মানুষের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সেই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে রোগজীবাণু ছড়িয়ে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। ড্রেন ও ছড়ায় বর্জ্য ফেলার ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হচ্ছে।
একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার পাশাপাশি ড্রেন ও ছড়ায় বর্জ্য না ফেলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
সিলেটে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২টি ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ ঘটনায় আসিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার...
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, ফ্লাডলাইট,...
স্থানীয় মাটি, পানি ও জলবায়ুর উপযোগী ধানের জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি কৃষকের মাঠে পৌঁছে দিতে সিলেটে এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ ও...
নগরীর বন্দরবাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে সুইস গিয়ার চাকুসহ ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (৪...