ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি...
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি করেছে এসবিএসি ব্যাংক...
ছবি সংগৃহীত
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে বালুভর্তি একটি টাটা খোলা ট্রাক আটক করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২১২০৯।
এ সময় ট্রাকের চালক মো. আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার ফতেপুর এলাকার মৃত আব্দুল মান্নান মমিন এর ছেলে। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকায় বসবাস করছেন।
পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে গার্ডোর সাফারি চকলেট, সোবিস্কো বিস্কুট, বেঞ্জো চকলেট, নেসলে মাঞ্চ চকলেট, ক্ল্যাসিক সোনপাপড়ি ও আমুল কুল জুসসহ বিভিন্ন পণ্য।
পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। এ সময় পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি করেছে এসবিএসি ব্যাংক...
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য...
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায়...
ঐতিহ্যবাহী কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হারুন রশিদের অবসর জনিত উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে...
সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন, দীর্ঘদিনের উন্নয়নবৈষম্য নিরসন এবং আঞ্চলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২৫ দফা দাবি সংবলিত...