সিলেটে চার দিন গ্যাসের স্বল্পচাপের...
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক,...
বানী
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।
এ সময় ঘটনার সাথে জড়িত মোঃ আবুল কাশেম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল চেকপোস্ট ডিউটি করার সময় একটি টিএটিএ (TATA) খোলা ট্রাককে (রেজি নং- ঢাকা মেট্রো-ট-২২১২০৯) থামার সংকেত দেয়। ট্রাকটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তা আটক করা হয়। এ সময় ঢাকা কদমতলী এলাকার বাসিন্দা (মূল বাড়ি নোয়াখালীর চাটখিল) মোঃ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আটকে থাকা ট্রাকটিতে ব্যাপক তল্লাশি চালানো হলে বালুর নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গার্ডার সাফারি চকলেট, সোবিস্কো বিস্কুট, বেনজো চকলেট, নেসলে মাঞ্চ চকলেট, ক্লাসিক সোয়ান পাপড়ি এবং আমূল কুল জুস উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ৭,৭৬,৫৬০ টাকা।
এ বিষয়ে এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ সহিদুর রহমান জানান,১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা (মামলা নং-০৪, তারিখ: ০২/১১/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জুয়ে/সিলেট
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক,...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে অস্থিরতা সৃষ্টি,...
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ...
নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা আম্বরখানা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অসংখ্য যানবাহন চলাচল, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনায় এলাকাটি এখন...