মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চায় না...
বানী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চায় না বলে স্পষ্ট মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবদ)।
তিনি বলেন, "আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে। বর্তমানে আরেকটি দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই ধরনের ব্যবসা করছে। আমরা কোনো চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না; বরং মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চাই।"
সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজস্ব তহবিল থেকে মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে ধর্মমন্ত্রী বলেন, "আল্লাহর রাসুল (সা.) বলেছেন, সংখ্যালঘুদের জান, মাল ও ইজ্জত রক্ষা করা আমাদের সকলের পবিত্র আমানত। এই আমানত আমাদের রক্ষা করতেই হবে।"
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কায়কোবাদ বলেন, "হিন্দু সমাজের ভাইয়েরা শুধু বিগত নির্বাচনেই আমাকে সহযোগিতা করেননি, বরং আমার যখন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তখনো আপনারা আমার মুক্তির দাবিতে মানববন্ধন করেছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে চলতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর অবদান অনস্বীকার্য।"
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমানে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রবাসী কার্ড এবং শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুসহ নানা জনকল্যাণমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। এসব বাস্তবায়নে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মুরাদনগরের সাম্প্রতিক পরীক্ষার ফলাফলে অসন্তোষ প্রকাশ করে ধর্মমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই বা তিনবার খারাপ হবে, তাদের এমপিও বন্ধের সুপারিশ করা হবে। সরকার থেকে সুযোগ-সুবিধা নেবেন, অথচ শিক্ষার্থীদের ফল ভালো হবে না—তা হতে পারে না।"
হিপ রিপ্লেসমেন্ট ও চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই মুরাদনগরের মানুষের টানে এলাকায় এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, "মুরাদনগরে প্রধানমন্ত্রীর নির্দেশে যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা সম্পন্ন হলে আগামী পাঁচ বছরে মুরাদনগরে আর কোনো উন্নয়মূলক কাজের প্রয়োজন পড়বে না।"
অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব অর্থায়নে গঠিত কল্যাণ তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ টাকা এবং সনাতনী হিন্দু সম্প্রদায়ের জন্য ৫ লাখ টাকা—মোট ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
এছাড়া মুরাদনগর উপজেলায় ১ লাখের বেশি বৃক্ষরোপণ কর্মসূচিতে সাফল্য অর্জনকারী সেরা ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এর আগে দিনের শুরুতে ধর্মমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় 'প্রতিভা স্কুল'-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটেন। তিনি শিশুদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং বিদ্যালয়টির উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়ে/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চায় না...
সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজে বসবাস না করে অন্যের কাছে বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন-এমন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার...
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) বলেছেন, আত্মশুদ্ধির মেহনত ব্যতীত সমাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে।...
ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার পর বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয়...