সাতছড়ি উদ্যানে শাশুড়িকে হত্যা, জামাতার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলি (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই...
ছবি সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রামনগর গ্রামের ওই বাড়ির সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম, তার স্ত্রী জাহানারা বেগম, জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহব্বত আলী একই গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন মহব্বত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে এ ঘটনায় তাঁর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।
জানা যায়, এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর নিখোঁজের রহস্যের কোনো কিনারা হয়নি। অবশেষে দীর্ঘ অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে নিখোঁজ থাকা মহব্বত আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলি (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই...
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে খালেক মিয়া নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ...
হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার...
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার...