নগরীতে শনিবার ৮ ঘণ্টা পর্যন্ত...
জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি...
প্রতীকী ছবি
জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় এবং সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড়বাজার, লাকাতুরা স্টেডিয়াম ফিডারের অধীনে থাকা লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদাম বাগিচা, খাসদবীর প্রাথামিক স্কুল গলি, রূপসা আ/এ, ফরিদাবাদ, সিলভার সিটিকেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের অধীনে থাকা আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট, ফরিদাবাদ আ/এ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হওয়ার তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ হবে বলেও জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আরাফাত।
তিনি সাময়কি অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।
এসএ/সিলেট
জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি...
সিলেটের সাতটি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।শুক্রবার (৩০...
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামে এজমালি সম্পত্তি, মসজিদের হিসাব-নিকাশ এবং নামাজ পড়তে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের...
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।তবে সরকারি নিয়ম...
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...