রেনেসাঁর উদ্যোগে বিনামূল্যে খতনা...
অসচ্ছল পরিবারের শিশুদের পাশে দাঁড়াতে সিলেটে বিনামূল্যে খতনা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সিলেটের...
জৈন্তাপুরে মরদেহ উদ্ধার
সিলেটে পৃথক দুটি স্থান থেকে এক দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের গাড়ি পার্কিং এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পরে দুপুরে জৈন্তাপুরের তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। একজনের পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার একটি আইল্যান্ডের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা দক্ষিণ সুরমা থানা-পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো কাগজপত্র পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তি ভবঘুরে হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে রোববার দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ।
নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
অসচ্ছল পরিবারের শিশুদের পাশে দাঁড়াতে সিলেটে বিনামূল্যে খতনা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সিলেটের...
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...