বিশ্বজয়ী হাফেজ হীরার অর্জন নতুন...
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আমাদের কোরআনের পাখি সন্তানগুলো বাংলাদেশ লাল সবুজের পতাকা যেভাবে বিশ্ব দরবারে উড্ডীন করছে তা...
ছবি সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোজ্য তেল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের ১ লিটারের ৮ হাজার এবং ৯০০ মিলিলিটারের ১৫ হাজার খালি বোতল জব্দ করা হয়।
শনিবার উপজেলার কটালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
অভিযানকালে কুশিয়ারা এডিবল ফুড প্রোডাক্টসে প্রতি ২ লিটার ভোজ্য তেলের পরিমাপে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ১ লিটারের ৮ হাজার এবং ৯০০ মিলিলিটারের ১৫ হাজার খালি বোতল জব্দ করা হয়।
এ ছাড়া কটালপুর বাজারের মেসার্স সামসুল ট্রেডার্সে প্রতি ১০ লিটার ডিজেল পরিমাপে ৫০০ মিলিলিটার কম দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে জানানো হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আমাদের কোরআনের পাখি সন্তানগুলো বাংলাদেশ লাল সবুজের পতাকা যেভাবে বিশ্ব দরবারে উড্ডীন করছে তা...
সিলেট মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) নির্বাহী কমিটির এক সভা রবিবার বিকেল তিন ঘটিকার সময় সিলেট প্রেসক্লাবে অনুষ্টিত হয়। ইউনিয়নের সভাপতি...
নগরীর খাদিমনগরে একটি জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও পুলিশের লুণ্ঠিত একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন চালক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক সময় অন্য কোনো...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোজ্য তেল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি...