বিশ্বজয়ী হাফেজ হীরার অর্জন নতুন...
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আমাদের কোরআনের পাখি সন্তানগুলো বাংলাদেশ লাল সবুজের পতাকা যেভাবে বিশ্ব দরবারে উড্ডীন করছে তা...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) নির্বাহী কমিটির এক সভা রবিবার বিকেল তিন ঘটিকার সময় সিলেট প্রেসক্লাবে অনুষ্টিত হয়।
ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর এর সভাপতিত্বে ও শাখার সহসাধারণ সম্পাদক এম এ মতিনের পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন।
সভায় সংগঠনের সাংঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি মো. আমজাদ হোসাইন, সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, মো.এনামুল হক জুবের, খালেদ আহমেদ, কবির আহমেদ প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে আগামী ১৫ নভেম্বর তারিখ এর মধ্যে ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন, পরিমার্জন ও বাস্তবায়ন করতে শাখার সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর,সাবেক সভাপতি আমজাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক এম এ মতিনকে দায়িত্ব দেওয়া হয়।
সভায় নতুন সদস্যঅন্তভ‚ক্তির জন্য আবেদন প্রক্রিয়া আগামী ১লা নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর। এ কাজ সম্পাদনে দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক ইউনিয়নের নেতা এনামুল হক জুবের ও সদস্য আনাস হাবিব কলিন্স এর কাছ থেকে ফরম সংগ্রহ করে তা জমা দিতে হবে। তা ছাড়া নতুন সদস্য গ্রহনের জন্য ৮ সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করা হয়।
এসএ/সিলেট
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আমাদের কোরআনের পাখি সন্তানগুলো বাংলাদেশ লাল সবুজের পতাকা যেভাবে বিশ্ব দরবারে উড্ডীন করছে তা...
সিলেট মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) নির্বাহী কমিটির এক সভা রবিবার বিকেল তিন ঘটিকার সময় সিলেট প্রেসক্লাবে অনুষ্টিত হয়। ইউনিয়নের সভাপতি...
নগরীর খাদিমনগরে একটি জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও পুলিশের লুণ্ঠিত একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন চালক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক সময় অন্য কোনো...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোজ্য তেল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি...