চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা...
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
ছবি সংগৃহীত
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছিল। এবারও তাঁর নির্বাচনী এলাকার পূজামণ্ডপগুলোর জন্য অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে আরও ৫৯০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
শাড়ি বিতরণের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় ৩০০টি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তাঁর নির্বাচনী এলাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ২ হাজার ২০০টি শাড়ি আনা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাটে ৫০০টি শাড়ি বিতরণ করা হবে।
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের কী কী সমস্যা ও চাহিদা রয়েছে, তা জানতে জনপ্রতিনিধি, শ্রমিকনেতা ও পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন তিনি। তাঁদের কথা শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
চা-বাগান এলাকায় বিশুদ্ধ পানির সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা জরুরি। কীভাবে তাঁদের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
চা-শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁদের পড়াশোনা ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার পাশে থাকবে। এলাকার প্রাথমিক বিদ্যালয়টির উন্নয়ন ও পরিসর বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের নিয়মকানুন জেনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।
সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবাই বাংলাদেশের নাগরিক। সবাই যেন মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নিজের নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন। এ জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাল ও শাড়ি বিতরণের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী।
এসএ/সিলেট
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায়...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...