চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা...
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
ছবি সংগৃহীত
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারি, চেকপোস্ট এবং কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে ব্রিফিং দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
এ সময় পুলিশ সুপার বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালনকারী সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে।
জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় মোট ৪৭১টি পূজামন্ডপ রয়েছে। মন্ডপের গুরুত্ব বিবেচনায় সেখানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মন্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি গঠন করা হয়েছে মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম। এসব টিম নিয়মিত মন্ডপ পরিদর্শন করবে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। যেসব মন্ডপে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছেন।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশ লাইন্সসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্যদের স্ট্যান্ডবাই টিম হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
এসএ/সিলেট
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায়...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...