সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনার কৌশল নিয়ে প্রশিক্ষণে অংশ নিলেন জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা।

আলো আসছে, আলো আসবেই’-সুনামগঞ্জে সংবাদচর্চার প্রশিক্ষণ

post-title

তাজিদুল ইসলাম

সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা ও উপস্থাপনা—সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো নিয়ে সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘আলো আসছে, আলো আসবেই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রশিক্ষণার্থী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের কালীবাড়ি কার্যালয়ে আলোর সুনামগঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ চলবে দিনব্যাপী। 

তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আইনজীবী ও বিশিষ্ট সাংবাদিক খলিল রহমান এবং আলোর সুনামগঞ্জের নির্বাহী পরিচালক, নাট্যব্যক্তিত্ব ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী।

প্রশিক্ষণে সংবাদ সংগ্রহের কৌশল, তথ্যের সত্যতা যাচাই, সংবাদ সম্পাদনা, উপস্থাপনা এবং সাংবাদিকতার বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যনির্ভরতার গুরুত্ব তুলে ধরা হয়।

জেলার প্রত্যেক উপজেলা থেকে প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনায় দক্ষ করে তোলা এবং দায়িত্বশীল সংবাদচর্চায় উৎসাহিত করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

টিএ/ছাতক