কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
ছবি সংগৃহীত
কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ি দুটিতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বাধা দিতে গিয়ে শামীম আহমেদ নামে এক বাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ডাকাত দলটি প্রথমে স্থানীয় জামাল মাস্টারের বাড়িতে প্রবেশ করে। সেখান থেকে চার ভরির বেশি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা।
এরপর পাশের বাড়িতে থাকা ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক শামীম আহমেদের ঘরে হানা দেয় ডাকাত দলটি। এ সময় শামীম আহমেদ বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শামীম আহমেদ চিকিৎসাধীন থাকায় তাঁর বাড়ি থেকে কী পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। পরে সকালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ডাকাতদের শনাক্ত করতে পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সংগৃহীত ভিডিও ফুটেজ বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তর কুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে...
কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে। অসুস্থ ও দুর্ঘটনায়...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের...