নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন করলেন ইউএনও মহিউদ্দিন

ছাতকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষণ শুরু, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের প্রস্তুতি

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ছাতক উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. শফিউর রহমান। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন প্রক্রিয়াকে সুশৃঙ্খল, নির্ভুল ও কার্যকর করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

টিএ/ছাতক