জাউয়াবাজারে তপবন কিন্ডারগার্ডেনের পাশের বাউন্ডারির ভেতর থেকে লাল রঙের গাভী নিয়ে যাওয়ার অভিযোগ

ছাতকে দিনদুপুরে পিকআপে করে গাভী চুরি, সন্ধান চায় মালিক

post-title

সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন সেটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

জানা যায়, ঘটনার দিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে খিদ্রাকাপন গ্রামের একটি তপবন কিন্ডারগার্ডেনের পাশের বাউন্ডারির ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তিরা পিকআপে করে গাভীটি নিয়ে যায়। দিনের আলোয় এমন চুরির ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

চুরি হওয়া গাভীটির রং লাল। কেউ গাভীটির সন্ধান পেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানতে পারলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মালিক।

যোগাযোগ: 01773554666

গাভীটি উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী নুর উদ্দিন।

টিএ/ছাতক