ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
এছাড়া সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসন জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী অভিযানে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে তাদের ব্যবহৃত ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, জনস্বার্থে শব্দদূষণকারী ও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে
অবিলম্বে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর নীতি বাতিল, বিদ্যুৎ বিভ্রাট নিরসন এবং তেল-গ্যাসের অস্বাভাবিক...
সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত...
সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের কক্ষে প্রায় ১৪ ঘণ্টা আটকা থাকার পর পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।শনিবার...
আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১টায়...