নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...
প্রতীকি ছবি
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৩৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫১টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
এসএ/সিলেট
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...
সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড...
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের উদীয়মান তরুণ সমাজ ও ভবিষ্যৎ...
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাকবিশিস...
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...