হুতিদের হামলায় সৌদিতে বাংলাদেশি নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) হুতিদের...
ছবি সংগৃহীত
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এই সুযোগে বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ পেতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সাধারণত ইতালির বার্ষিক কর্মী নিয়োগ প্রক্রিয়া ‘ফ্লুসি ডিক্রি’ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়।
আবেদন প্রক্রিয়া শুরু হলে ইতালির নির্ধারিত পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে পাসপোর্টের কপি, নিয়োগকর্তার দেওয়া কাজের প্রস্তাব বা চুক্তিপত্রসহ অন্যান্য বৈধ নথি থাকতে হবে।
সংশ্লিষ্টরা জানান, ইতালিতে কাজের ভিসার জন্য সরাসরি আবেদন করার আগে অবশ্যই বৈধ নিয়োগকর্তার কাছ থেকে কাজের অফার থাকতে হয়। এরপর নিয়োগকর্তা ও আবেদনকারী উভয় পক্ষের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভিসা অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ থেকে যারা বৈধ উপায়ে ইতালিতে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করা জরুরি।
এদিকে সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, বিদেশে চাকরির নামে প্রতারণার ঝুঁকি থাকায় দালালচক্র থেকে দূরে থেকে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুযায়ী আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) হুতিদের...
শাহজাহান সেলিম বুলবুল , কানাডা : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার...
মোহাম্মদ হাফিজুর রহমান, প্যারিস (ফ্রান্স) থেকে:: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, চট্টগ্রামের কৃতী সন্তান মরহুম শরিফ আল মোমিনের স্মরণে...
কানাডা প্রতিনিধি: ছাত্র হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের সাজা দ্রুত বাস্তবায়নের দাবিতে কানাডার...
বিশেষ প্রতিনিধি, টরন্টো, কানাডা: কানাডার টরন্টোতে বসবাসরত প্রবীণদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে এবং অনলাইনে নিরাপদ থাকার উপায় জানাতে...