দুই দলই নামছে হোম জার্সি পরে

ফাইনালে চেনা রূপেই আর্জেন্টিনা-স্পেন

post-title

ফাইল

ইউরো ও কোপা আমেরিকার ফাইনালে নিজ নিজ ঐতিহ্যবাহী রূপেই মাঠে নামবে আর্জেন্টিনা এবং স্পেন। বড় মঞ্চের এই মহারণে কোনো দলই অ্যাওয়ে জার্সি পরছে না; দুই দলই খেলবে তাদের চেনা 'হোম জার্সি' পরে।

​সেমিফাইনালের মঞ্চে দল দুটিকে তাদের বিকল্প বা অ্যাওয়ে জার্সি পরে খেলতে হয়েছিল। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা এবং ফ্রান্সের বিপক্ষে স্পেন অ্যাওয়ে জার্সি গায়ে চাপিয়ে ফাইনালে পা রাখে। তবে ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলপ্রেমীরা দল দুটিকে তাদের চেনা রূপেই দেখতে পাবেন।

​ফাইনালে দুই দলের জার্সির কম্বিনেশন থাকছে যেমন:

​আর্জেন্টিনা: ঐতিহ্যবাহী আকাশি-সাদা শার্ট এবং সাথে থাকবে সাদা রঙের শর্টস।

​স্পেন: চেনা লাল রঙের শার্ট এবং সাথে থাকবে নীল রঙের শর্টস।

​চেনা জার্সির এই লড়াইয়ে শেষ হাসি কারা হাসে, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

জুয়ে/সিলেট