১৪১ রান করেও বাংলাদেশকে ২৫...
নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে স্বল্প রানে গুটিয়ে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৪২ রানের সহজ লক্ষ্য...
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগ
ছবি সংগৃহীত
ফুটবলপ্রেমী সিলেটবাসীর জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো একসঙ্গে উপভোগের সুযোগ করে দিতে নগর ভবন প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে একটি জায়ান্ট এলইডি স্ক্রিন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ওই স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত কোয়ার্টার ফাইনালে মরক্কো ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবলপ্রেমী। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারও নগরবাসীর সঙ্গে খেলা উপভোগ করেন।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নগরবাসীর জন্য সুস্থ ও নির্মল বিনোদনের পরিবেশ সৃষ্টি করাও সিটি কর্পোরেশনের দায়িত্বের অংশ। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্ব উৎসবমুখর, তখন সিলেটবাসীও যেন একসঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, খেলাধুলা মানুষকে সম্প্রীতি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ বাকি সব ম্যাচ নগর ভবন প্রাঙ্গণে এসে উপভোগ করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ফুটবলপ্রেমীদের জন্য এই আয়োজন সম্পূর্ণ উন্মুক্ত।
পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই সিসিক এ উদ্যোগ নিয়েছে। তিনি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে খেলা উপভোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
এ সময় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং নগরের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে স্বল্প রানে গুটিয়ে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৪২ রানের সহজ লক্ষ্য...
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী...
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল টাইগাররা।ঢাকা...
দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেইম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়...