বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী...
সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ে নিহত হয়েছে। নিহত কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ে নিহত হয়েছে। নিহত কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামে রায়কা আক্তার রিয়ার নানা বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়কা আক্তার রিয়া দুপুরে নানা বাড়ি পুকুরে গোসল করতে যায়। এতে আপত্তি জানান তার বাবা আবু বক্কর। এক পর্যায়ে আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল করিম জানান,থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক বাবা আত্মগোপন করেছেন।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ে নিহত হয়েছে। নিহত কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের...
সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত...
সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন...
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...