শাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখার...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে 'নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন' প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আরও উপস্থিত ছিলেন শাখা সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। এছাড়াও শাবিপ্রবি শিবিরের সাবেক কয়েকজন সভাপতি ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কীভাবে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলবেন এবং দেশ ও দশের সেবায় ভূমিকা রাখবেন সেই বিষয়ে একটি দীর্ঘ ক্যারিয়ার গাইডলাইন সেশন পরিচালিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্টরা।
নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা ও নেতৃত্ব তৈরির প্রধান সূতিকাগার। আমরা এমন এক প্রজন্ম গড়তে চাই, যারা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবে না, বরং নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের হাল ধরবে। মেধা ও নৈতিকতার এই সমন্বয়ই পারবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।"
তিনি আরও বলেন, "ক্যারিয়ার গঠনের পাশাপাশি তরুণদের দেশের চলমান সংকট ও সম্ভাবনার কথা মাথায় রাখতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে নিজেদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মেধা বিকাশে এবং একটি সুন্দর ক্যম্পাস পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সেটা অব্যাহত রাখবে।"
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখার...
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নীতিমালার বাস্তবায়ন তদারকির জন্য একাধিক...
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সহ তিন অধ্যক্ষকে সংবর্ধনা দিচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট বিভাগ।শনিবার (৪ জুলাই) বেলা ২ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে...
সিলেটসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এই পরীক্ষা শুরু...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল'র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত...