নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেটের চালানসহ আটক ৩

post-title

ছবি সংগৃহীত

নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন - যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্দার পুতখালি এলাকার আবুল হোসেন এর পুত্র মো. আলমগীর হোসেন। বর্তমানে তিনি ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করছেন। এছাড়া আটক মো. মহর আলী সরকার গাজীপুর জেলার কালিয়াপুর থানার ফুলবাড়িয়ার মুথাপাড়ার মৃত সাদেক আলীর সরকার এর পুত্র । অপরজন মো. সবুজ আলী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সাচ্চাপুর এলাকার মৃত আব্দুল হাই এর পুত্র। বর্তমানে তিনি সিলেটের দক্ষিন সুরমা থানার চাদনীঘাট ঝালোপাড়া এলাকার বসবাস করছেন। 

পুলিশ জানায়,  বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টা মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কাজীটুলাস্থ কাজীটুলা জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি অটোরিক্সা (সিলেট থ-১২-৯৪৯৩)  হতে ৫ হাজার ১৭৫ পিস ভারতীয় Nestle Kitkat চকলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ রাখ ৩৭ হাজার টাকা। এসময় তিনজনকে আটক করা হয়। 

এ ঘটনায় কোতোয়ালী  মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৬/০৭/২০২৬খ্রি. ধারা-25B(1)(B)/25D The Special Powers Act-1974 রুজু হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এসএ/সিলেট