কানাইঘাটে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও জুলাই যোদ্ধা সাফিয়ান।

আলোচনা সভায় বক্তারা বলেন ২৪ শের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভূত্থান ইতিহাসের অংশ হয়ে থাকবে। যে কোন ধরনের অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে এদেশের মানুষ সব সময় সংগ্রামের মধ্যদিয়ে তাদের অধিকার আদায় করে থাকে। জুলাই-আগস্টের সংগ্রামের যে লক্ষ উদ্যেশ্য ছিল সেটিকে ধারণ করে আগামীর সুন্দর বাংলাদেশ বির্নিমানে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয় সভা থেকে। তবে উপজেলা প্রশাসনের জুলাই শহিদ দিবসের আলোচনা সভা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সভায় অংশ গ্রহণকারী জুলাই যুদ্ধা সাফিয়ান, জসিম, আব্দুল মানিক সহ আরো কয়েকজন। তারা বলেন নামমাত্র উপজেলা প্রশাসনের উদ্যেগে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা হয়েছে।

তরিঘড়ি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০ মিনিটের মধ্যে তিনি সহ ৪জন বক্তব্য দিয়ে দায়সারা অনুষ্ঠান শেষ করেন। এতে আলোচনা সভায় অংশ গ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। অনেকেই সভায় আসার আগেই আলোচনা সভা শেষ করা হয়েছে।


এসএ/সিলেট