কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' পালিত

post-title

ছবি সংগৃহীত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ‎সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ সম্মান ও মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, সিলেট পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. আশিক মিয়া, কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, জুলাইয়ে আহত যোদ্ধাদের মধ্যে, লিটন মাহমুদ, রোহান, সেজান মাহমুদ, আকরাম, মকবুল, শিহাব, মইনুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাংবাদিক ফখর, রেদুয়ান মনা সহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

‎আলোচনা সভায় জুলাই বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা জুলাই আন্দোলনে বীর শহীদের প্রতি সম্মাননা ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। জুলাইয়ের আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও তাদের চিকিৎসা সেবা প্রধানের জন্য আবেদন করেন।

‎আহত জুলাই যোদ্ধা রুহান আহমেদ বলেন, বিভিন্ন কাজে গেলে অসহযোগিতা এবং মেডিকেল গেলে চিকিৎসা সেবা ঠিকমত প্রধান করেন না কর্মকর্তারা। এবিষয়ে উপজেলা প্রশাসনের আন্তরিকতা আশা করেন।

‎জুলাই যোদ্ধা লিটন মাহমুদ বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় আন্দোলনের সময় আহত যোদ্ধাদের মধ্যে ২ জনের গ্যাজেট প্রকাশ হয়েছে৷ বাকী ১২ জন জুলাই যোদ্ধাদের গ্যাজেটের জন্য কাগজ পত্র জমা দিলেও ২ বছর চলে যাচ্ছে কিন্তু গ্যাজেট হওয়ার কোনো অগ্রগতি নেই। এবিষয়ে ইউএনও মোঃ রবিন মিয়ার হস্তক্ষেপ আশা করে দ্রুত গ্যাজেটে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করেন।

‎ইউএনও মো. রবিন মিয়া বলেন, আমরা সব কাগজ পত্র জমা দিয়েছি আশা করি দ্রুতই তালিকাভুক্ত করা হবে৷ তবে কিছু যাচাই-বাছাই প্রক্রিয়ার জন্য কিছুটা দেরি হচ্ছে। আর আমরা জুলাই শহিদ দিবস ২০২৬ এর আলোচনা সভায় বীর যোদ্ধাদের বীরত্ব গাঁথা বর্ণনা করেন ও আহত যোদ্ধাদের যথাযথ সম্মান এবং সুস্থতা কামনা করেন।

‎আলোচনা সভায় বক্তৃতায় সকল বক্তারা জুলাই শহিদদের সম্মান ও আহতদের সুস্থতা কামনা করে আলোচনা সভা শেষ করেন সভার সভাপতি ইউএনও মো. রবিন মিয়া।


এসএ/সিলেট