মৌলভীবাজারে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অভিযান চালিয়ে ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

রোববার (২৮ জুন) দুপুর আনুমানিক ১২টা ২০মিনিটের বিজিবির একটি বিশেষ টহল দল বড়লেখা উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা সদর ইউনিয়নের মিশন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব সিগারেট উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া সিগারেটগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান (এসইউপি) জানান, জব্দকৃত সিগারেটের বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এসএ/সিলেট