কুয়েতে বিদেশ থেকে আসা মাদকের...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের (General Administration for Drug Control) এবং কাস্টমস বিভাগের (General Administration of Customs) যৌথ অভিযানে এক বাংলাদেশি প্রবাসীকে...
টরেন্টোতে উৎসবমুখর পরিবেশে
বানী ডেস্ক
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি , কানাডা : কানাডার বাংলাভাষী কমিউনিটির অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব ‘৮ম ইউনাইটেড বাংলা মেলা ২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৬ জুলাই শুক্রবার টরন্টোর স্কারবোরোস্থ ‘বিডি ফিউশন’ রেস্টুরেন্টে এক উৎসবমুখর পরিবেশে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড বাংলা মেলার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে এবং মেলার অন্যতম পরিচালক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি মাহবুব চৌধুরী রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টো সিটি কাউন্সিলর পার্থি কান্দাভেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টরন্টো সাবেক সভাপতি রেজাউর রহমান, পরিচালক আরিফ আহমেদ, পরিচালক দীন ইসলাম, মোর্শেদ নিজাম সিপিএ, ডা. এ.এস.এম নুরউল্লাহ তরুণ, নওসের আলী এবং ফয়জুল করিম।
অনুষ্ঠানে মেলার আয়োজকবৃন্দ, স্থানীয় সাংস্কৃতিক সংগঠক, গণমাধ্যম প্রতিনিধি এবং কমিউনিটির বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ইউনাইটেড বাংলা মেলা কেবল একটি উৎসব নয়, এটি প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। টরন্টোর বুকে বাংলা সংস্কৃতি ও স্বদেশের আমেজকে তুলে ধরার এই ধারাবাহিক প্রচেষ্টাকে তাঁরা সাধুবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে আয়োজক কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। জানানো হয় যে, এবারের ৮ম ইউনাইটেড বাংলা মেলার প্রধান সাংস্কৃতিক আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী এবং কালজয়ী গান ‘মেলায় যাইরে’-এর কণ্ঠশিল্পী মাকসুদুল হক (মাকসুদ )। তাঁর চিরসবুজ ও জনপ্রিয় গানগুলো মেলার সাংস্কৃতিক আয়োজনকে আরও বর্ণাঢ্য, প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১ ও ২ আগস্ট ২০২৬ (শনিবার ও রবিবার) টরন্টোর ঐতিহ্যবাহী বার্চমাউন্ট পার্কে দুই দিনব্যাপী এই মূল মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত চলতে থাকা এই মেলায় থাকবে দেশ ও বিদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের জন্য বিশেষ বিনোদনমূলক আয়োজন, বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্পের বিশাল ব্যবসায়িক স্টল এবং দেশীয় খাবারের আকর্ষণীয় ফুড কোর্ট।
আয়োজক কমিটির পক্ষ থেকে টরন্টো, স্কারবোরোসহ আশপাশের শহরগুলোতে বসবাসরত সকল প্রবাসী বাঙালি পরিবারকে এই বৃহৎ আনন্দযজ্ঞে শামিল হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। সকলের উপস্থিতিতে এই মেলা প্রবাসে এক টুকরো বাংলাদেশ হয়ে উঠবে এবং উৎসবটি সফল ও প্রাণবন্ত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
জুয়ে/সিলেট
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের (General Administration for Drug Control) এবং কাস্টমস বিভাগের (General Administration of Customs) যৌথ অভিযানে এক বাংলাদেশি প্রবাসীকে...
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট...
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
স্টাফ রিপোর্টার টরন্টো : কানাডার টরন্টোয় বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন 'শাহজালাল এসোসিয়েশন অব টরন্টো' এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী...
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী...