জকিগঞ্জ সীমান্তে বিজিবি-র্যাবের...
সিলেটের জকিগঞ্জে ১৯ বিজিবি ও র্যাব-৯ এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে জকিগঞ্জ উপজেলার...
ছবি সংগৃহীত
সিলেটে প্রাইভেট কার দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ২ যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ কার থেকে একটি গাভী ও বাছুর উদ্ধার করে। শনিবার (২৭ জুন) রাতে পুলিশ তাদেরকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে।
রবিবার (২৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন বাধারছড়া, ইনাতগঞ্জ গ্রামের তাহির উল্যাহ ছেলে শেখ জাহান, বর্তমানে সে উপশহর বি ব্লকের ১৩নং রোডের ৪৬নং বাসায় বসবাস করে আসছে। এছাড়া অপর গ্রেফতারকৃত রায়হান সিলেটের বালাগঞ্জের রাজাপুর বোয়ালজুর বাজারের হাজী ইলাছুর রহমানের ছেলে। বর্তমানে রায়হান উপশহর বি ব্লকের ২নং রোডের ৩৬নং বাসায় বসবাস করে আসছে বলে পুলিশ জানায়।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোরচক্র। মোগলাবাজার থানাধীন মুক্তির চক এলাকার বাসিন্দা মাখন মিয়ার গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে চক্রটি।
পরে তারা প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২) নিয়ে যাওয়ার সময় মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় স্থানীয় সহায়তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত থেকে একটি তালা কাটার বড় প্লায়ার্স এবং চুরি হওয়া গাভী, একটি বাছুর ও একটি কার (ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২) উদ্ধার করা হয়।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে ১৯ বিজিবি ও র্যাব-৯ এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে জকিগঞ্জ উপজেলার...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের শুধু...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম দুই দনের সফরে সিলেট আসছেন সোমবার (২৯ জুন)। সফরসূচী অনুযায়ী বিমানযোগে ঢাকা থেকে সোমবার সকাল...
সিলেটে প্রাইভেট কার দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ২ যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ কার থেকে একটি গাভী ও বাছুর উদ্ধার করে। শনিবার (২৭ জুন) রাতে পুলিশ...
সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের...