সুনামগঞ্জে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (২৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চানপুর গ্রামে বাক ও শ্রবন প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে আকরাম আলী।
ভিকটিমের পরিবারের এমন অভিযোগে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানা পুলিশ।
অভিযুক্ত আকরম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মৃত ইরশাদ মিয়ার ছেলে। এ ঘটনার পর ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (২৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ...
সুনামগঞ্জে নৌকায় করে কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোররাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ ঘটনা ঘটে। নিহত নজির...
সোহেল মিয়া (সুনামগঞ্জ প্রতিনিধি ): আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া, লুভিয়া ও পূর্ব...
জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) আসনের নির্বাচিত সংসদ সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারন সম্প্দক, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী...