কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ জিরা জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ লাখ ১২ হাজার টাকা সিজারমূল্যের ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ ব্যাটালিয়ন। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে কানাইঘাটের সুরইঘাট বিওপির পৃথক দুটি দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে সুরইঘাট বিওপির একটি দল কানাইঘাটের বাদশা নামক এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এসব জিরার সিজারমূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।

অন্যদিকে, একই বিওপির অপর একটি দল কানাইঘাটের আরেকটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।

বিজিবি-১৯ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে জানায়, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট