আদালতের নির্দেশে কানাইঘাট লোভাছড়া...
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
ফাইল ছবি
সিলেটে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পরিচালিত ১৬১টি মোবাইল কোর্ট অভিযানে ৬১৩টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ২২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলন, মাদক, বাজার সিন্ডিকেট, খাদ্যে ভেজাল প্রতিরোধ, পরিবেশ রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৫ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা এবং ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮২টি মামলা হয়েছে। এতে জরিমানা আদায়ের পাশাপাশি ১৯২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধির আওতায় ২০৪টি মামলায় ৪ লাখ ৬০ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৮টি মামলায় ৩ লাখ ৭৬ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইনে দুটি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঔষধ ও কসমেটিকস আইনে আটটি মামলায় জরিমানা করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। সিটি কর্পোরেশন আইনে ১০২টি মামলায় আদায় হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা।
সড়ক পরিবহন আইনে ২১টি মামলায় জরিমানা করা হয় ১ লাখ ৮ হাজার ৭০০ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ২টি মামলায় জরিমানা করা হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা। কৃষি বিপণন আইনে ৫টি মামলায় ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনে ৩টি মামলায় জরিমানা করা হয়েছে ৪৫ হাজার টাকা। ওজন ও পরিমাপ আইনে ২টি মামলায় আদায় করা হয় ৪০ হাজার টাকা জরিমানা।
এছাড়া মেডিকেল প্র্যাকটিস অধ্যাদেশে ৩টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইনে ২টি মামলায় আদায় হয়েছে ১৮ হাজার টাকা।
জুয়া প্রতিরোধ আইনে ৩টি মামলায় ২ হাজার ১৫০ টাকা জরিমানার পাশাপাশি ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় জরিমানা করা হয় ৫ হাজার টাকা। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলায় আদায় হয়েছে ২ হাজার ৩০০ টাকা জরিমানা। স্থানীয় সরকার (ইউপি) আইনে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, সিলেটে কোনো ধরনের অবৈধ দখলদার, মাদক কারবারি কিংবা আইন অমান্যকারীকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।...
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম...
সিলেটে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পরিচালিত ১৬১টি মোবাইল কোর্ট অভিযানে ৬১৩টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে।...
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮...