ওসমানী শিশু পার্কের সামনে থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

নগরীতেঝটিকা মিছিলের ঘটনায় জড়িত সন্দেহে মো. মাহফুজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল এ তথ্য জানায়। পুলিশ জানায়,  সোমবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপারের ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজ মহানগরীর কালিঘাট আমজাদ আলী রোডের বাসিন্দা হাফিজুর রহমান ও সীমা রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের রনকেলি লামা দক্ষিণভাগ গ্রামে।

পুলিশ জানায়,  গত ২১ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় রাষ্ট্রবিরোধী মিছিল ও স্লোগানের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার (নং ৪৪/২৫/০৯/২৬) তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি মাহফুজ। গ্রেপ্তারের পর মাহফুজুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এসএ/সিলেট