কিনব্রিজের পাশে নতুন সেতু...
সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শনে শুক্রবার (৯ অক্টোবর)...
ফাইল ছবি
সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে সুরমা নদীর ওপর দৃষ্টিনন্দন একটি ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সুরমা নদীর তীরে গিয়ে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিন ব্রিজের সক্ষমতা বাড়ানো এবং নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘কিন ব্রিজের সক্ষমতা বাড়াতে আমরা কাজ করব। পাশাপাশি সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন এই সেতু নির্মাণ হলে সিলেটের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি কিন ব্রিজের উপর থেকে চাপ কমবে।
তিনি বলেন, নতুন সেতুটি নির্মিত হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সিলেটের আকর্ষণ আরও বাড়বে। এর ইতিবাচক প্রভাব পড়বে পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে। একই সঙ্গে দেশের কাছে সিলেটের সুনাম আরও উজ্জ্বল হবে।
স্থান পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে এক দিনের সরকারি সফরে সিলেটে আসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তাঁর সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
জুয়ে/সিলেট
সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শনে শুক্রবার (৯ অক্টোবর)...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও...
সিলেটের কানাইঘাটে মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।...
সিলেটের সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ ও...