সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

post-title

প্রতীকি ছবি

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবির মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী শোকপ্রকাশ করেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, হুসনবান বিবি বুধবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে চিকনাগুল কুহাইঘর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এসএ/সিলেট