নগরীতে গাঁজাসহ দুইজন আটক
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সোমবার (৫ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো: ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পূর্বে নিয়োগকৃত সকল সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে 'Code of Criminal Procedure, 1898' এর Section 492 এবং 'Legal Remembrancer's Manual, 1960' এর ক্ষমতাবলে এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন (পিতা: মৃত মোহাম্মদ মনির উদ্দিন)-কে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হয়েছে।
এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন ২০০৯ সালের ৮ ডিসেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে ও আইন পেশায় পরিচিত এই জ্যেষ্ঠ আইনজীবী সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএ/সিলেট
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফুচকা, কম্বল, জুসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ...
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল ও গণমুখী রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্যই হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।...