প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘কটুক্তি’ করার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে আটক করেছে...
ছবি সংগৃহীত
শিক্ষকদের অবদানকে স্মরণ ও সম্মান জানিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচজন শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভট্টো, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, লংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
সভাশেষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে সেলিম আহমদ, প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ মোশের্দ আলম, শিউলি আচার্য ও সোহানা আক্তার চৌধুরী।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘কটুক্তি’ করার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে আটক করেছে...
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি খাসিয়া পুঞ্জিতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৮ হাজার পান গাছ। বুধবার দিবাগত রাতে কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি...
মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার...
মিজানুর রহমান আলম, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়ার তরুণ কৃষি উদ্যোক্তা আতর আলী। পাহাড়ি টিলা ও সমতল জমিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন...