সিলামে রাসেল হত্যা: ২২ জনের...
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মামলাটি করেছেন।রবিবার (৪...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে অভিনব কায়দায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাচারকালে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকটি তল্লাশি করে ৭১টি বস্তায় রাখা ২ হাজার ৪৮১ বোতল মদ উদ্ধার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেটের সামনে চেকপোস্টে এ ট্রাক ভর্তি মাদক আটক করা হয়।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর-নান্দালপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে ট্রাকচালক মো. কামরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে ট্রাকের সহকারী মো. রুহুল আমিন।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টে ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ নম্বরের একটি বালুভর্তি ট্রাক থামানো হয়। ট্রাকচালক ও তাঁর সহকারীর কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো ৭১টি বস্তা পাওয়া যায়।
এসব বস্তার ভেতর থেকে ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা ও ট্রাকের মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, অভিযানে বালু ভর্তি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ২ হাজার ৪৮১ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মামলাটি করেছেন।রবিবার (৪...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে অভিনব কায়দায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাচারকালে দুজনকে আটক করেছে...
আবারও খুলছে সিলেট নগরীর জালালাবাদ পার্ক। তবে এবার নতুন রূপে ‘জালালাবাদ সিটি পার্ক’ নামে যাত্রা শুরু করবে পার্কটি। নগরবাসীর জন্য উন্মুক্ত করার আগে প্রয়োজনীয়...
নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।সোমবার (৫...
নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে এ অভিযান শুরু হয়।প্রথমদিনের অভিযানে (৪...