জৈন্তাপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রফিক উরফে রশিদ মঙ্গলবার...
আটক গোলাম রফিক উরফে রশিদ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ।
আটক গোলাম রফিক উরফে রশিদ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা।
নিহত জেসমিন বেগম (২৫) ওই গ্রামের গোলাম রফিক রশিদের (৫২) দ্বিতীয় স্ত্রী। জেসমিন চার সন্তানের জননী।
এ ঘটনায় রশিদ ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করেছে পুলিশ।
ওসি মাহবুবুর রহমান বলেন, নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। নিহতের পরিবার হত্যা মামলা করবে বলে জানিয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, রফিক তার দুই স্ত্রীকে নিয়ে নয়াগাত্তি গ্রামে থাকেন। কয়েক মাস ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে দুপুরে জেসমিনের সঙ্গে রফিক ও রুশনার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তারা জেসমিনের পেট ও মাথায় আঘাত করেন এবং মাথার চুল কেটে ফেলেন।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিক ও তার প্রথম স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রফিক উরফে রশিদ মঙ্গলবার...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির কারণে বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ ছড়া বা খাল দখল করে...
জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার...
সিলেটে ৩৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে লোডশেডিং ও বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং।...