ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির কারণে বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ ছড়া বা খাল দখল করে...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার এলাকায় অভিযান দিয়ে তাকে আটক করা হয়। আটককৃত পিকআপ চালক বাবুল মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার জামাল মিয়ার ছেলে।
জেলা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার এলাকার ট্রাক স্ট্যান্ডের সামনে কোম্পানীগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসময় বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।
তল্লাশিকালে একটি পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত আইপিএস মেশিন ও পিকআপ গাড়ির আনুমানিক বাজারমূল্য আনুমানিক ২০ লাখ ৮০ হাজার টাকা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির কারণে বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ ছড়া বা খাল দখল করে...
জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার...
সিলেটে ৩৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে লোডশেডিং ও বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং।...
এবার দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের হেলপার নিহত...