জুড়ীতে কুড়াল দিয়ে পিতাকে হত্যা,...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেফতার করেছে পুলিশ।...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব অভিযান চালিয়েছে। এসময় র্যাব-৯ এর সিপিসি-২ এর সদস্যরা অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলেও র্যাব সদস্যরা দৌঁড়ে তাদেরকে আটক করে।
শুক্রবার (৩ জুলাই) রাত রাত ১০টা ৫০ মিনিটের দিকে শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামের আবদুল বারেক ভূইয়ার ভূষিমালের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আবদুল বারেক ভূইয়ার দোকানে গোপনে অনলাইন জুয়া খেলছিল চার যুবক। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব তাদেরকে পাকড়াও করে।
আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানার দক্ষিণ টিকরিয়া গ্রামের ইলিয়াস মিয়া, জাফর আলী, মাহফুজ আহম্মেদ রাফিন ও জাহিদ মিয়া।
র্যাবের মিডিয়া অফিসার জানান,আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজসে মোবাইল ফোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন অ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলছিল। তাদের কাছ থকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলগুলোতে জুয়া খেলার আলামত পাওয়া গেছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেফতার করেছে পুলিশ।...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ শাখার পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি...
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...
২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে প্রনোধনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও ...