সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
১৫নং ওয়ার্ডে মতবিনিময় সভায় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি
ছবি সংগৃহীত
মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল উদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার সন্ধ্যায় নগরীর যতরপুরস্থ এলাকায় মহানগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা নগরীর অবকাঠামোগত নানা সংকট ও তা থেকে উত্তরণের উপায় তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর জলাবদ্ধতা দূর করতে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নগরীর বুক চিরে বয়ে যাওয়া প্রাকৃতিক খালগুলোকে পুনরায় খনন ও সচল করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে। এছাড়া বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ধরে রাখার জন্য নগরীর উত্তর ও অপেক্ষাকৃত উঁচু এলাকায় নতুন জলাধার বা রিটেনশন পন্ড তৈরি এবং দক্ষিণ সুরমাসহ প্রয়োজনীয় এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার্থে নতুন কৃত্রিম খাল খননের পরিকল্পনা রয়েছে।
এদিকে মহানগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি, পাড়া কমিটি, সেন্টার কমিটি ও বিশিষ্ট নাগরিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শুয়েবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসনের প্রশাসক আবুল কাহের শামীম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, তোফাজ্জাল হোসেন বেলাল, অলিউর রহমান চৌধুরী সুহেল, মালেক বক্স, মতিউর রহমান আফজল, ইফতেখার আহমদ পাভেল, শাহিন আহমদ।
উক্ত সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল মুকিত চৌধুরী, কাবুল হাজি, একরামুল মজিদ চৌধুরী, নুরুজ্জামান টিপু, ফজলুর রহমান, চন্দন ভৌমিক, ময়ল পুরকাস্থ প্রমুখ। সভায় বক্তারা নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং সিলেটের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসএ/সিলেট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে...
মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল উদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত...
রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক...
সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮...