জৈন্তাপুরে পৃথক অভিযানে ৪টি ভারতীয়...
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিনাটিলা বিওপি'র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।
এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে একই বিওপি'র আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর...
সিলেটজুড়ে তীব্র গরমে হাঁসফাঁস করছে সিলেট। প্রখর রোদ, ভ্যাপসা আবহাওয়া ও উচ্চ আর্দ্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘরের ভেতর-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। গরম...
জৈন্তাপুরে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটককে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক...
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী পুরুষ দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি...
সিলেটের কোম্পানীগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল...