সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন...
সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তাহের মিসবাহ’র নাম ঘোষণা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ...
ছবি সংগৃহিত
দীর্ঘ ১৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এয়ারলাইন্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সাধারণ সম্পাদক মোর্শেদ ফখরুল চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, সহসভাপতি সাদিকুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ তঊসিফ ইসমাইল চৌধুরী, মাহমুদা লিপি, সালেক মিয়া, জুবায়ের আহমদ, সৈয়দ এহসান আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় এয়ারলাইন্স ক্লাবের পক্ষ থেকে মো. হাফিজ আহমেদের দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
পাশাপাশি তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানানো হয়। তাঁর বিদায় উপলক্ষে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তাহের মিসবাহ’র নাম ঘোষণা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ...
দেশের অগ্রগতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে...
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই ডাক্তার হওয়া সার্থক হবে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা....
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ লাখ ১২ হাজার টাকা সিজারমূল্যের ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯...