জকিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

post-title

ছবি সংগৃহীত

জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার উত্তর মাদারখাল গ্রামের মৃত রইছ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে দক্ষিণ মাদারখাল এলাকার একটি বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে দেলোয়ারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ও নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাকে আটক  করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে দক্ষিণ মাদারখাল এলাকার একটি বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০টি ইয়াবা ও বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, আটক ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট