নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়েছে।...
ব্যারিস্টার মুস্তাক আহমদকে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের সংবর্ধনা
ছবি সংগৃহীত
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লন্ডনের বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদকে সম্মাননা জানাতে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস একটি সুপরিচিত এলাকা। ব্যারিস্টার মুস্তাক আহমদ সেখানে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। বারবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর কাউন্সিলের স্পিকারের দায়িত্ব পাওয়া গৌরবের বিষয়। এমন একজন গুণী মানুষকে সম্মানিত করায় তিনি ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাংবাদিক খালেদ আহমদ।
সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মুস্তাক আহমদ বলেন, জালালপুর এলাকার সন্তান হিসেবে আজ তিনি গর্বিত। এলাকার মানুষ তাঁকে যেভাবে সম্মানিত করেছেন, তা তাঁর জন্য বড় প্রাপ্তি। মরহুম ফজলুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, এলাকার সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটি তাঁর চলার পথে অনুকরণীয় ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। ফজলুর রহমান মেম্বারের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সালিসি ব্যক্তিত্ব এম এ শহীদ পংকি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আখলাকুল আম্বিয়া বাতিন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, এনামুল কবির ও শাহজাহান চৌধুরী সাজু প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়েছে।...
জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার...
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী...
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ মামলার অভিযুক্ত জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও ১১। সোমবার (২ নভেম্বর)...