সিলেটে নগর পরিকল্পনায় নতুন অধ্যায়,...
সিলেটকে পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের...
সংগৃহিত
কানাইঘাটে মোটরসাইকেল চালক ও নিরীহ শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের (সিলেট-৯২) এর উদ্যোগে বিকেল ৩টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ হাবিব আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সমাজসেবা সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আমানুর রশিদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মালিক, সদস্য মোহাম্মদ শাহ জাহান, রোমান আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকের মিজান নিরীহ ও গরীব পরিবারের সন্তান। সে তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে গ্রেফতারের পর থেকে তার পরিবারের লোকজন অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন। মিজান প্রতিহিংসার ও চক্রান্তের স্বীকার। এলাকায় সৎ ও নিরীহ প্রকৃতির ছেলে হিসেবে তার পরিচিতি রয়েছে। সীমান্ত এলাকার চোরাকারবারী ও দাগী অপরাধীদের তালিকা অবশ্যই প্রশাসনের কাছে রয়েছে। মিজান যদি এসব অপরাধের সাথে জড়িত থাকে তার বিচার অবশ্যই দেশের প্রচলিত আইনে হবে। আর যদি সে যাত্রী বহন করার দায়ে চক্রান্তের স্বীকার হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মানববন্ধন শেষে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ মোটরসাইকেল চালক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
কাওছার আহমদ
সিলেটকে পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের...
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
কানাইঘাটে মোটরসাইকেল চালক ও নিরীহ শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা...
পারিবারিক বিরোধের জেরে সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামে এক যুবক। সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। এ...
সিলেটে আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা রয়েছে। এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে বুধবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত এ...