সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (২ নভেম্বর) এসব পণ্য জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ৪৮ বিজিবির আওতাধীন বিছানাকান্দি ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারির চালান জব্দ করেন। এসব পণ্যের মোট সিজার মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




এসএ/সিলেট